More

    উজিরপুর মডেল থানার ৪ তলা আধুনিক কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর মডেল থানার চারতলা বিশিষ্ট আধুনিক কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ২টায় এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

    প্রায় ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই আধুনিক ভবনটি বাস্তবায়িত হলে উজিরপুর মডেল থানার অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়—এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।

    তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ বাহিনী নিজেদের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বরিশাল জেলা পুলিশের সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে—এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ও মোঃ রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম এবং ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    I’ve previously mentioned you to debit notes are an individual favourite

    When to try out at the online casinos, you happen to be presented with multiple alternatives which could hunt...