More

    উজিরপুরে ‘পার্টনার’ প্রকল্পের দিনব্যাপী কংগ্রেস, কৃষি ও পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ

    অবশ্যই পরুন

    উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উজিরপুর মুক্তিযোদ্ধা ভবন হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে এ কংগ্রেসের উদ্বোধন করা হয়। কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা, নারী কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মামুনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শহীদুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. রিয়াজুল ইসলাম এবং উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস। এছাড়া সুচিত্র প্রতিবেদন উপস্থাপন ও বিশদ আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুল হাসান, যেখানে প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

    বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি চর্চা এবং গ্রামীণ পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি অপরিহার্য। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও প্রণোদনা প্রদান করে তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ চলমান রয়েছে।

    দিনব্যাপী এ কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, বাজারজাতকরণ ব্যবস্থা উন্নয়ন এবং টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    It’s a giant playing flooring with types of common table game such roulette, blackjack, baccarat, and you can web based poker

    If you find yourself trying to select the right gambling enterprise to experience within, it is good to take...