More

    বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত

    অবশ্যই পরুন

     বরিশাল  সংবাদ দাতা : বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ চুরির অভিযোগে ফার্মাসিস্ট মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    এছাড়া তার বেতন-ভাতা স্থগিত রেখে ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
    জানা গেছে- ‘দীর্ঘদিন ধরেই সেখানে সরকারি ওষুধ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ চলে আসছিলো। সংশ্লিষ্টরা জানান- ‘ওষূধ চুরির ঘটনা নতুন নয়। সংশ্লিষ্টদের ম্যানেজ-প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে চলে আসছে এ অনৈতিক বাণিজ্য।’
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা. সুমি বিষয়টি নিশ্চিত করে জানান- ‘সরকারি ওষুধ চুরির একটি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের আংশিক সত্যতা মিলেছে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফার্মাসিস্ট মামুন হোসেনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বেতন-ভাতা স্থগিত রাখা হয়েছে।’
    তিনি আরও বলেন- ‘ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    It’s a giant playing flooring with types of common table game such roulette, blackjack, baccarat, and you can web based poker

    If you find yourself trying to select the right gambling enterprise to experience within, it is good to take...