More

    উজিরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

    অবশ্যই পরুন

    উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন-এর মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ।

    নিহত ঝরনা একই উপজেলার বামরাইল ইউনিয়ন-এর পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়ালীর মেয়ে এবং মুন্ডপাশা গ্রামের প্রবাসী অভি মাঝির স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঝরনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। এ সময় শ্বশুর নীরা মাঝি ও দেবর শুভাশের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। পূর্বে এ বিষয়ে স্থানীয়ভাবে সমঝোতাও করা হয়েছিল বলে জানা গেছে।

    শ্বশুর নীরা মাঝির দাবি, ঝরনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে, নিহতের বাবা পরিতোষ শিয়ালী জানান, পাশের বাড়ির লোকজনের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান। তার দাবি, এটি একটি রহস্যজনক ঘটনা এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পূর্ব থেকেই পারিবারিক বিরোধ ছিল।

    এদিকে স্থানীয় একাধিক গৃহবধূ জানান, ঝরনা অত্যন্ত শান্ত ও ভালো স্বভাবের ছিলেন। তার এমন মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

    এ বিষয়ে মোঃ রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    It’s a giant playing flooring with types of common table game such roulette, blackjack, baccarat, and you can web based poker

    If you find yourself trying to select the right gambling enterprise to experience within, it is good to take...