More

    কালকিনিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মীম আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পাশের একটি ভাড়া বাসার ব্যালকনি থেকে ওই গৃহবধূ লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ মীম আক্তারের বাড়ি কি এন্ড টি রোড জাজিরা। তার স্বামীর নাম আকাশ হোসেন।

    পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গৃহবধূ মীম আক্তারের স্বামী আকাশ হোসেন কালকিনি উপজেলায় একটি কোম্পানিতে চাকুরী করে আসছেন। সেই সূত্রে ধরে মীম আক্তার তার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। হঠাৎ করে সোমবার রাতে মীম আক্তারের গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

    মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, কি কারনে আত্মহত্যা করেছে তা জানাযায়নি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...