More

    বাকেরগঞ্জ এসএসসি পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালনে উদাসীনতার অভিযোগ ট্যাগ অফিসারের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম (বরিশাল) সংবাদ দাতা:  বাকেরগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন দায়িত্বরত ট্যাগ অফিসারের দায়িত্ব পালনে উদাসীনতাতার অভিযোগ উঠেছে। বাকেরগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কেন্দ্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা( ট্যাগ অফিসার) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষা চলাকালীন বিধিবহির্ভূতভাবে আধাঘণ্টা সময় ধরে পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন বলে অভিযোগ উঠেছে।

    ২৮ এপ্রিল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে । উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটিতে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে ১০ টি বিদ্যালয়ের ৩৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময় সোয়া ১০ টার দিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা( ট্যাগ অফিসার) রুহুল আমিন কেন্দ্রটির বাইরে চলে যান।

    পরে বেলা পৌনে ১১টার দিকে তিনি পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরীক্ষার্থীর অভিভাবক জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য সরকার থেকে যথাযথ ব্যবস্থা নিলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা( ট্যাগ অফিসার) রুহুল আমিনের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে পরীক্ষা কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা ওই কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা( ট্যাগ অফিসার) রুহুল আমিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, পরীক্ষা চলাকালীন সময় অফিসের দাপ্তরিক জরুরি কাজের জন্য গিয়েছিলাম।

    পরে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে কাজ শেষ করে কেন্দ্রটিতে চলে এসেছি। যেহেতু আরও একজন দায়িত্বে আছেন এতে সমস্যার কিছু নাই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা( ট্যাগ অফিসার) রুহুল আমিন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পরীক্ষা চলাকালীন কেন্দ্রটির বাইরে আধা ঘণ্টা অবস্থান করার বিষয়টি শুনেছি।এ ব্যাপারে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তকর্মকর্তা( ট্যাগ অফিসার) এর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Statt dessen ist und bleibt dasjenige komplette android Erreichbar Spielcasino von Stelario amyotrophic lateral sclerosis humanoid Homepage angeboten

    Die autoren empfehlen selbige Anwendung unserer mobilen Auflosung fur ihr reibungsloses Spielerlebnis auf so gut wie ihnen Laufwerk Etwaige Probleme...