More

    বাকেরগঞ্জে  বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। 

    অবশ্যই পরুন

    মোঃ জাহিদুল ইসলাম : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক বর্নাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
     এ উপলক্ষে সকাল ৯ টায়  বাকেরগঞ্জ পৌরসভা  অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যান ফেডারেশন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাাপক মোস্তাকুর রহমানের সভাপতিত্বে  সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা  সেক্রেটারী মাওঃ মাহমুদন্নবী তালুকদার,
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা  আমীর অধ্যাপক ফিরোজ আলম,  বাকেরগঞ্জ পৌর আমীর মাওঃ মোঃ নুরুল হক।
    সভায় প্রধান অতিথির বক্তব্য মাওঃ মাহমুদন্নবী তালুকদার বলেন, আজকের এই উন্নত সভ্যতার পিছনে এদেশের খেটে খাওয়া  মেহেনতী শ্রমিকের অবদান সবচেয়ে বেশী,এবং শ্রমিকেরাই আমাদের বড় ভিআইপি। শ্রমিকেরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাথার  ঘাম পায়ে  ফেলে দেশের উৎপাদনমুখী কাজে অবদান রাখছে।
    তিনি বলেন, ইসলামে মালিক  ও শ্রমিক ভাই ভাই সম্পর্কের কথা বলা হয়েছে। মালিক যা খাবে, পরিধান  করবে একজন শ্রমিক তার উন্নয়নের সহযোগী  হিসেবে তা খাবে এবং  পরিধান  করবে। কিন্তুু আমাদের দেশে দেখা যায়, তার বিপরীত চিত্র। এদেশের কলকারখানার এক শ্রেনীর মালিকরা শ্রমিকের যথাযথ পাওনা পরিশোধ না করে  তাদেরকে কোন রকম ঘোষণা  ব্যতিরেকেই প্রতিষ্ঠান থেকে ছাটাই করে দিচ্ছে, যা সম্পুর্ন ভাবে বেআইনী এবং শ্রম আইন লঙ্ঘন।
    ইসলামে  শ্রমিকদের অধিকতর মর্যাদা  দিয়েছে,এজন্য  কাজ শেষে তাদের গায়ের  ঘাম শুকানোর  আগেই  পারিশ্রমিকের অর্থ পরিশোধ করার তাগিদ দেওয়া হয়ছে।
    আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত  হয়।র‍্যালীটি বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়র সামনে থেকে  শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে  শেষ হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CasinoZer Cookie Policy: Ce qu’ils suivent

    Sommaire1. Qu'est-ce qu'un cookie et pourquoi CasinoZer les utilise-t-il ?2. Une analyse détaillée des types de cookies déposés3. Comment...