More

    উজিরপুরে শ্রম দিবসে ভ্যানচালকের মৃত্যু

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রম দিবসের দিনই জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসা হলো না এক শ্রমজীবী মানুষের। বরিশালের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ আলমগীর (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) দুপুরে উপজেলার সাকরাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত আলমগীর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের আঃ মালেক বেপারীর ছেলে। পরিবার-পরিজনের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধেই ছিল। প্রতিদিনের মতো সেদিনও জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি—কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।
    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আলমগীর মালবাহী ভ্যান নিয়ে সাকরাল বাজার সংলগ্ন একটি ব্রিজের ঢালে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ভ্যানটি উল্টে যায় এবং তিনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
    পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থায় দুপুর প্রায় ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শ্রম দিবসের দিন এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয়দের হৃদয়ে নাড়া দিয়েছে।
    এ বিষয়ে উজিরপুর থানা পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনা। ঘটনাটি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Султан казино: Виртуальный мир азартных игр

    Султан казино: Виртуальный мир азартных игр Султан казино — это одно из самых популярных онлайн-казино в Казахстане, которое предлагает игрокам...