More

    উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জার্সি উন্মোচন, উজ্জীবিত খেলোয়াড়রা

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে তরুণ খেলোয়াড়দের উৎসাহ, অনুপ্রেরণা ও ক্রীড়াচর্চাকে আরও গতিশীল করতে “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর উদ্যোগে জার্সি উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১ মে) উপজেলার সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উদীয়মান খেলোয়াড়দের মাঝে সরকারিভাবে প্রাপ্ত জার্সি বিতরণ করা হয়। নতুন জার্সি হাতে পেয়ে তরুণ খেলোয়াড়দের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই এ উদ্যোগকে তাদের ক্রীড়া জীবনের নতুন অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
    বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতিকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তোলে। তাই তরুণদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, আজকের এই তরুণ খেলোয়াড়রাই একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উজিরপুরের নাম উজ্জ্বল করবে।
    স্থানীয় ক্রীড়াপ্রেমী, সংগঠক, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর আবহ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Султан казино: Виртуальный мир азартных игр

    Султан казино: Виртуальный мир азартных игр Султан казино — это одно из самых популярных онлайн-казино в Казахстане, которое предлагает игрокам...