More

    মেঘনা নদীতে নৌকাডুবিতে দুই জেলে নিখোঁজ

    অবশ্যই পরুন

    কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মেঘনা নদীতে নৌকাডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন— চরএককরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)। তারা দুজনেই পেশায় জেলে।

    প্রাণে বেঁচে ফেরা জেলে মামুন বলেন, দুপুরে আমরা চারজন নৌকায় জাল তুলতেছিলাম। আকাশে মেঘ ছিল, কিন্তু এমন ঝড় হবে বুঝিনি। হঠাৎ প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হলো। কিছু বোঝার আগেই নৌকাটা উল্টে গেল। আমরা চারজনই নদীতে ছিটকে পড়লাম। আমি আর আজিম কোনোমতে সাঁতরে পাড়ে উঠলাম। কিন্তু শিপন আর জুয়েলকে আর দেখলাম না। চোখের সামনে ওরা তলিয়ে গেল।

    নিখোঁজ জুয়েলের মামাতো ভাই মো. আফসার হোসেন জানান, খবর পেয়েই আমরা ট্রলার নিয়ে নদীতে নেমেছি। কিন্তু স্রোতের টানে ওদের কোথাও খুঁজে পাচ্ছি না। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় করেন শত শত মানুষ। নিখোঁজ শিপন ও জুয়েলের মা-বাবা, ভাই-বোনের আহাজারিতে ভারী হয়ে ওঠে মেঘনার আকাশ-বাতাস। স্বজনরা ট্রলার নিয়ে পুরো এলাকা চষে বেড়ালেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

    আমরা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তা কামনা করছি। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, বিষয়টি জানার পরপরই আমরা উদ্ধারকাজে প্রস্তুতি নিয়েছি। নিখোঁজ দুজনকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...