More

    বরিশালে বিষধর সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জে বিষধর সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে এ ঘটনা ঘটে। হানিফ শরীফ ওই এলাকার লতি শরীফের ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, শনিবার বেলা ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকার নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। স্বজনরা তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন থেকে রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    এর আগে গত ১৬ এপ্রিল সাপের কামড়ে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রাজমাথা এলাকার বাসিন্দা এইচএম সায়েম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Jewel Roulette is yet another fun version that delivers an alternate spin towards classic roulette gameplay

    Created by Playtech, the game has an alternative additional round that is introduced about when you strike some other...