More

    বাকেরগঞ্জে সড়ক উন্নয়ন উদ্বোধন, উন্নয়নের রাজনীতির কথা বললেন এমপি আবুল হোসেন খান

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: দেশের সামগ্রিক সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের কোনো বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। তিনি বলেন, একটি এলাকার জীবনযাত্রার মান উন্নত হয় তখনই, যখন সেখানে আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে।

    রবিবার (৩ মে ২০২৬) সকাল ১১টায় বাকেরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে “CTCRP” প্রকল্পের আওতায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি আরসিসি সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

    উদ্বোধনকৃত সড়কটি সাহেবগঞ্জ সড়ক থেকে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হয়ে সবুজবাগ সড়ক পর্যন্ত বিস্তৃত। মোট ১,২৭৭ মিটার দৈর্ঘ্যের এ সড়কের মধ্যে মূল সড়ক ৬৫৫ মিটার, লিংক-১ এর দৈর্ঘ্য ৩২২ মিটার এবং লিংক-২ এর দৈর্ঘ্য ৩০০ মিটার।

    উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল হোসেন খান বলেন, “বিএনপি সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই দেশের তৃণমূল পর্যায়ের উন্নয়ন ও বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে।”

    তিনি আরও বলেন, সরকার ঘোষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করা হবে এবং জনগণের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন) এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান (মিজান মিয়া)সহ স্থানীয় নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...