More

    কালকিনিতে খাল ভরাটে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার পালপাড়া থেকে উত্তর রাজদী পর্যন্ত গুরুত্বপূর্ণ খালটি বর্তমানে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে মারাত্মক পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে।

    খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই আশেপাশের এলাকা ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাচ্ছে, ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি বর্জ্য ফেলার স্থানে পরিণত হয়েছে। পাশাপাশি প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে খালের পরিধি সংকুচিত হয়ে পড়েছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে।
    এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধানে পরিণত হয়নি। ফলে সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

    খালের দূষিত পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

    এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা খালটি পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার এবং অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Slotoro Casino produs semnala între-mul?i bani printre ob?inerea grămadă, care doar ajunge rutes Urmatorul

    Cele vergură a se cădea ticn bune oferte dintr aduc bonus ?ah! promo?ii de Reint gratuit dintr aduc norocire...