More

    এক বছরে নান্দনিক কালকিনি পৌরসভা গড়ার ঘোষণা খোকন এমপির

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,এক বছরের মধ্যে কালকিনি পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা হিসেবে পৌরবাসীর কাছে উপহার দেব যেখানে পৌরবাসী সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ।বৃহস্পতিবার বিকেলে কালকিনি পৌরসভা বিএনপির আয়োজনে সৈয়দ আবুল হোসেন কলেজের হলরুমে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    মতবিনিময় সভায় বিএনপিকে সমর্থন ও দলের হয়ে কাজ করার কারণে নেতাকর্মীরা ১৭ বছর যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সে কথাগুলো বর্তমান এমপি খোকন তালুকদারের কাছে তুলে ধরেন এবং দীর্ঘ তিনি মনযোগ দিয়ে নেতাকর্মীদের কথা তিনি শোনেন এবং সব সময় তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন। বিএনপি সরকার আগামীতেও যেন সরকার গঠন করতে পারে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবধ্য হয়ে কাজ করার আহবান জানান নেতাকর্মীরা।

    এসময় কালকিনি পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সিসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Evaluate a good handpicked set of the best real cash ports internet sites

    See if deposit, losses, choice, and you can course restrictions would be put until the very first payment When you...