More

    কালকিনিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরি, ব্যাহত স্বাস্থ্যসেবা

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা (মজিদবাড়ি) গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জানালার গ্রিল কেটে পানির মোটর, গ্যাসের চুলাসহ বিভিন্ন লোহাজাতীয় মালামাল চুরির ঘটনা ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা বেড়ে চলেছে। এতে স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির কারণে কেন্দ্রটির স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে পানির মোটর ও বিদ্যুৎ সংযোগ স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও সেবাদাতাদের জন্য অত্যন্ত জরুরি বলে জানান তারা। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনেরও দাবি উঠেছে।

    এ বিষয়ে কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “নিরাপত্তাহীনতায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে রয়েছে। জনবল সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত জনবল পদায়ন অত্যন্ত প্রয়োজন।”

    স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ইউনিয়নের স্বাস্থ্যব্যবস্থা আরও ভেঙে পড়বে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Deposits, Payouts and Account Validation

    Casino On-line Deposits, Withdrawals and Account Validation Modern gambling platforms offer various financial methods for depositing money and claiming winnings....