More

    নদী ভাঙন কবলিত পরিবারের পাশে সরকার থাকবে: এমপি খোকন

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি আড়িয়াল খাঁ নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

    শনিবার (৯ মে ২০২৬) সকালে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের খুনেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদী-এর ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমপি খোকন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “নদীভাঙনে আপনারা যে দুর্ভোগের মধ্যে পড়েছেন, আমরা সেটি বুঝতে পেরেছি।

    জরুরি ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করব। ভাঙন কবলিত পরিবারগুলোর পাশে আমি এবং আমার সরকার আছে এবং থাকবো ইনশাআল্লাহ।”

    পরিদর্শনকালে ছিলেন কালকিনি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো.মাহাবুব হোসেন মুন্সি সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Performing for over 50 years, IGT is acknowledged for pioneering designs, particularly in belongings-established harbors

    Playing at for example casinos will make sure that you happen to be to play new high winnings speed...