More

    কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আহম্ম আলীর ছেলে শাহীন মৃধা-(৪০), একই এলাকার জাহাঙ্গীর সরদারের স্ত্রী নাজমা বেগম-( ৫৪) ও নাজমা বেগমের ছেলে দীন ইসলাম-(২০)।

    গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ ব্যাপারে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বলেন, অভিযান চালিয়ে কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকা থেকে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

    এসময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ টাকাসহ প্রায় দেড় শতাধীক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Evaluate a good handpicked set of the best real cash ports internet sites

    See if deposit, losses, choice, and you can course restrictions would be put until the very first payment When you...