More

    বরিশালে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষায় উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য বিষয়ক সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এস, এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

    এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনির, সিভিল সার্জন ডা. এস.এম. মনজুর-এ-এলাহী, স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হাকিম, বিসিসির পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাহবুব আলম, সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

    সভায় বরিশাল নগরীর বর্জ্য অপসারণের বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নগরীকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    নাগরিক প্রতিনিধিরা বর্জ্য দ্রুত অপসারণ, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালুর বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Deposits, Payouts and Account Validation

    Casino On-line Deposits, Withdrawals and Account Validation Modern gambling platforms offer various financial methods for depositing money and claiming winnings....