More

    জনগণের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে কাজ করছে সরকার – খোকন তালুকদার এমপি

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আল্লাহ যদি তাকে সুস্থ রাখে তাহলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার পূরণ করা সম্ভব হবে,আমরা তার সাথে আছি।

    বৃহস্পতিবার সকালে ডাসার উপজেলার খাতিয়াল এলাকার সোহেল হাওলাদারের দোকান থেকে শাহজাহান হাওলাদারের বাড়ির ব্রিজ ও হায়দার মাতুব্বরের বাড়ি থেকে কান্তি মন্ডলের বাড়ি পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) দুইটি রাস্তার শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    খোকন তালুকদার আরো তিনি আরো বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি জুন মাসের পরে এই রাস্তাঘাট অবকাঠামোর অনেকগুলো টেন্ডার আসবে আপনারা দেখতে পাবেন আমাদের যেভাবে এখন দেখছেন ডাসারের বালিগ্রাম ইউনিয়নের যে রাস্তা উদ্বোধন এরকম প্রতি সপ্তাহেই এ নির্বাচনী আসনের কোন না কোন ইউনিয়নে এভাবে একটি না একটি কাজ থাকবে।

    অনেক কর্মসূচি হাতে নিয়েছি তারমধ্যে উপজেলা প্রধান সড়ক, ইউনিয়ন প্রধান সড়ক,তারপরে গ্রামীণ রাস্তা, কালভার্ট, খাল খনন, এরকম প্রতি সপ্তাহেই একটি না একটি রাস্তার টেন্ডার আসতে থাকবে আপনারা দেখবেন।

    এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান,কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ সালাম খান, ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি নুরুজ্জামান তালুকদার, ডাসার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মাইদুর রহমান রুবেল,বালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান খানসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....