More

    শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার – এমপি খোকন তালুকদার

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার দৌলতখান এলাকার স্থানীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে বিশ্বমানের পর্যায়ে নিতে সরকার কাজ করছে।

    শুক্রবার সকালে কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চরফতে বাহাদুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন, যাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।”

    খোকন তালুকদার আরও বলেন, “তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তাকে নিয়ে বিরোধীরা অহেতুক সমালোচনা করে বিতর্কিত করার চেষ্টা করছে। তারেক রহমানকে বিতর্কিত করার অর্থ বাংলাদেশকে বিতর্কিত করা।”

    সভায় সিডি খান ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...