More

    কালকিনি পৌরসভার ময়লার ভাগাড়ে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌরসভার অব্যবস্থাপনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। প্রতিদিন পৌরসভার বিভিন্ন এলাকা থেকে এনে সেখানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশের ওই স্থানে ময়লা ফেলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। ময়লার দুর্গন্ধে পুরো এলাকা দূষিত হয়ে পড়েছে। বিশেষ করে আশপাশের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকার মানুষকে নাক চেপে চলাচল করতে হচ্ছে।

    এলাকাবাসীর ভাষ্য, ময়লার দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে শিশু থেকে বৃদ্ধ—অনেকেই শ্বাসকষ্ট, কাশি ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ময়লার স্তূপ থেকে ছড়িয়ে পড়ছে মশা-মাছি ও জীবাণু, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

    মহাসড়কের পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী গোপালপুর হাট। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করলেও দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদেরও ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

    স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়মিত পৌরকর পরিশোধ করি। কিন্তু নাগরিক সুবিধার বদলে এখন দুর্গন্ধ ও ময়লার যন্ত্রণায় বসবাস করতে হচ্ছে। দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ করে নির্দিষ্ট স্থানে ডাম্পিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া জরুরি।”

    এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশ থেকে অবিলম্বে ময়লার ভাগাড় সরিয়ে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There is a massive amount of respected banking possibilities at this real cash internet casino

    Furthermore, https://mgmgrandcasino.uk.net/ users will have entry to many reload incentives and you can an incredible VIP program which provides...