More

    কালকিনিতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্‌বোধন

    অবশ্যই পরুন

    মো. নাসির উদ্দিন ফকির লিটন, কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: সারা দেশের সঙ্গে একযোগে মাদারীপুরের কালকিনি উপজেলায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্‌বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে জনসচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্‌বোধন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুর জামান এবং উপজেলা সাব-রেজিস্ট্রার মো. আহসানুল হাবিব। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে প্রধান অতিথি হিসেবে সারা দেশে একযোগে এ মেলার উদ্‌বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

    মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, সার্ভিস পোর্টালে নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন কার্যক্রমে সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

    পাশাপাশি সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তরও দেওয়া হচ্ছে। মেলা ১৯ মে সকাল থেকে ২১ মে বিকেল পর্যন্ত চলবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Budapest attività avvenimento sportivo serale: locali, discoteche anche ammissione night

    ContentBudapest Scompiglio 2026 Manuale Ai Casa da gioco Addirittura Alle Alternative OnlineQual è il miglior casa da gioco online...