More

    ঘুষ না পেয়ে জামিনে থাকা মামলায় যুবককে আদালতে পাঠালো পুলিশ

    অবশ্যই পরুন

    দাবীকৃত ঘুষের টাকা না দেয়ায় পুলিশের বিরুদ্ধে জামিনে থাকা মামলায় হাসান বেপারি (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুন:রায় আদালতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব মুন্ডপাশা গ্রামে। ভূক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, গত ২ বছর পূর্বে সাজানো একটি ইভটিজিংয়ের মামলায় উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের দিনমজুর সোহরাব হোসেন বেপারীর ছেলে হাসান বেপারিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় উজিরপুর মডেল থানা পুলিশ। ওই মামলায় দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা দিয়ে আসছিলো হাসান। এরই মধ্যে কয়েকটি তারিখ হাসান আদালতে হাজিরা না দেওয়ায় আদালত তার (হাসান) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ওই মামলায় সে পুন:রায় আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। পরবর্তীতে গত ১৭ জুন ওই মামলায় হাসান আদালতে হাজির হয় এবং আদালত তাকে জামিনে মুক্তি দেয়। পরের দিন ১৮ জুন হাসান উজিরপুর মডেল থানা পুলিশের নিকট জামিনের রিকল জমা দিয়ে রিসিভ কপি নিয়ে আসেন। ভূক্তভোগী হাসানের বাবা সোহরাব হোসেন অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উজিরপুর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুবসহ কয়েকজন পুলিশ সদস্য তার বাড়ীতে গিয়ে জামিনে থাকা মামলায় হাসানকে আটক করে। এ সময় তিনি (সোহরাব) থানায় জমা দেওয়া রি-কলের রিসিভ কপি দেখালেও এএসআই আইয়ুব তাতে কোনো কর্ণপাত না করে হাসানকে ছেড়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। তিনি আরও জানান, এএসআই আইয়ুবের দাবীকৃত ওই ৫০ হাজার টাকা দিতে না পারায় বৃহস্পতিবার রাতভর হাসানকে থানা হাজতে আটকে রেখে কোনো কারন ছাড়াই শুক্রবার সকালে আদালতে প্রেরণ করে। পরে ওইদিন দুপুরেই আইনজীবী সহকারী মনিরুজ্জামান ফরিদ হোসেনের সহায়তায় কোর্ট জিআরও’র কাছে হাসানের জামিনে মুক্তির রি-কলের কাগজপত্র দেখিয়ে হাসানকে মুক্ত করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সহকারী (মুহুরী) মনিরুজ্জামান ফরিদ হোসেন জানান, ‘উজিরপুর মডেল থানায় রি-কলের কপি রিসিভ করার পরও থানা পুলিশ হাসান বেপারীকে আটক করে চালান দিয়েছে যা খুবই দু:খজনক।’ এদিকে চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে এএসআই আইয়ুব জানান, ‘আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ‘আসামী রি-কলের কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...