More

    গৌরনদীতে নাতীর লাঠির আঘাতে নানী খুন মেয়ে গ্রেফতার।

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামের বেপারি বাড়িতে আম পাড়াকে কেন্দ্র করে নাতী ও মেয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে নাতীর হামলায় নানী জরিনা বেগম (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আমপাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের ছেলে বাচ্চুর সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের সোমবার সন্ধ্যায় তুমুল ঝগড়া হয়। নাতীর ও মেয়ের ঝগড়া থামাতে চেষ্ঠা করেন তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। এসময় ফাতেমা বেগমের পুত্র বাচ্চু বেপারীর (২২) হামলায় ঘটনাস্থলেই জরিনা বেগম নিহত হয়। গৌরনদী মডেল থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের  মেয়ে লাইজু বেগমকে আটক করেছেন। এ ঘটনায় নিহতের তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদাউস বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Las metodos sobre remuneracion guardados se podri�an mover sincronizan acceso iCloud

    Los superiores casinos cual aceptan Apple Pay en Argentina os se fabrican con la practica exclusiva que combina confort...