More

    খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কৃষককে নির্যাতন করল বোন জামাই

    অবশ্যই পরুন

    ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে খুঁটির সঙ্গে বেঁধে এক কৃষককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এরপর নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় কৃষকের বোন জামাই।
    ঘটনাটি ঘটেছে ভোলা সদরের পূর্ব ইলিশা এলাকায়। এদিকে নির্যাতনের ভিডিওটি ছড়ানোর পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ওই ব্যক্তিকে আটক করা হয়।

    নির্যাতনের শিকার মো. মনসুর জানান, জমি নিয়ে বোন জামাই রশিদ মল্লিকের সঙ্গে তার বিরোধ চলছিল। ২৫ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে ডেকে নেয় রশিদ। এরপর গরুর খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে ঘণ্টাব্যাপী মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। একপর্যায়ে তাকে জোর করে গোবর খাওয়ানো হয়। এমনকি নির্যাতনের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Optimalisatie van Spieropbouw: Een Wetenschappelijk Perspectief op Steroïden

    De zoektocht naar spieropbouw en krachttraining heeft altijd de belangstelling getrokken van sporters en bodybuilders. In deze zoektocht hebben...