More

    অ্যাডভেঞ্চার লঞ্চে শিশুর জন্ম: কন্যা ও বাবা মায়ের লঞ্চ ভ্রমণ আজীবন ফ্রি

    অবশ্যই পরুন

    স্বামীর সঙ্গে অ্যাডভেঞ্চার-৯ নামের লঞ্চে শনিবার রাতে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন এক সন্তান সম্ভবা নারী। রাত সোয়া ১১ টার দিকে লঞ্চের ২১০ নম্বর কেবিনে ওই নারীর কোল আলোকিত করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। খবর পেয়ে নবজাতককে দেখতে ভিড় করেন লঞ্চের অন্য যাত্রীরা। দ্রুত এ সুখবরটি চলে যায় লঞ্চের মালিক ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের সন্তান মোহাম্মদ নিজাম উদ্দিনের (সিআইপি) কাছে। তিনি নবজাতকের পরিবারকে স্বাগত জানান এবং শিশুটিসহ তার মায়ের জন্য ওই লঞ্চে যাতায়াত আজীবন ফ্রি করার ঘোষণা দেন। মিসেস নিজাম উদ্দিন কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। মালিক পক্ষের নির্দেশে নবজাতক ও তার বাবা মাকে মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

    জানাযায়, বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মো. ফোরকান হাওলাদার তার সন্তান সম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সোয়া ১১ টার দিকে ফাহিমা বেগম একটি কন্যা সন্তানের জন্ম দেন। মো. ফোরকান হাওলাদার বলেন, অ্যাডভেঞ্চার শিপিং কর্পোরেশনের এ লঞ্চটির মালিক ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজীবন অ্যাডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক নিজাম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন তিনি।

    লঞ্চ মালিক নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে লঞ্চে ওই নারীর সন্তান জন্ম দেয়ার উপযুক্ত পরিবেশ ও সার্বিক সহায়তা প্রদানের নির্দেশ দেই। আমি তাদের (নবজাতক শিশু ও তার বাবা- মা) আমার লঞ্চে যাতায়াত আজীবন ফ্রি করে দেয়ার ঘোষণা করেছি এবং তারা ফ্রি যাতায়াত করতে পারবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....