More

    সাবেক এমপি স্বপনের বাসায় হামলা-ভাঙচুর, আহত ৪

    অবশ্যই পরুন

    বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসায় দলীয় সভা চলাকালে হামলার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। রবিবার দুপুর পৌনে ২টায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি’র ৪ নেতা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামলাকারীদের নাম-পরিচয় জানেন না দাবি করে তাদের সরকারি দলের লোকজন বলে দাবি করেছেন স্বপন।

    হামলায় আহতরা হচ্ছেন গৌরনদী বিএনপির নেতা শামসুল আলম, মোয়াজ্জেম হোসেন এবং ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন।

    কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপন বলেন, আগামী ৩০ জানুয়ারি গৌরনদী পৌরসভা নির্বাচন। তবে এ নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান ও তার কর্মী-সমর্থকদের প্রচারণায় নামতে দিচ্ছে না ক্ষমতাসীনরা। নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনও প্রতিকার পাচ্ছেন না। এ অবস্থায় করণীয় নির্ধারণে তার নিজ বাসায় গৌরনদী পৌর ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করছিলেন। এসময়েই হামলার ঘটনা ঘটে।

    তিনি বলেন, দুপুরে আকস্মিকভাবে একদল অপরিচিত লোক লাঠিসোঁটা নিয়ে সভাস্থলে হামলা চালায়। তারা সভায় অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে এবং চেয়ার ও ৩টি মোটরসাইকেল ভাংচুর করে। হামলায় গৌরনদীর বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা আহত হয়। এ সময় তারা বিএনপি নেতাকর্মীদের ৩টি মোবাইল ফোন লুট করে।

    গৌরনদী পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে উচ্চ মহলের নির্দেশে সরকারি দলের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি’র সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

    ঘটনাস্থল পরিদর্শনকারী বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক মো. আহসান জানান, হামলার খবর শুনে তারা সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের বাসায় গিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....