More

    নিউইয়র্ক পুলিশে ভোলার ছেলে শামসুদ্দিনের চমক

    অবশ্যই পরুন

    দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার সন্তান মো. শামসুদ্দিনসহ আরও ৩ বাংলাদেশি নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।  এই ৩ বাংলাদেশি হলেন- আবু তাহের ফিরোজ, মো. চৌধুরী এবং ড. রাজু ভৌমিক। এছাড়া নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের আরেক সন্তান সাজেদুর রহমান।স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক পুলিশের সদর দপ্তর ওয়ান পুলিশ প্লাজায় এক জমকালো অনুষ্ঠানে তাদের হাতে পদোন্নতির সনদ তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া।

    অনুষ্ঠানে বাংলাদেশ-আমেরিকা পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) এর নেতারাও উপস্থিত ছিলেন।

    বিভিন্ন সূত্রে জানা গেছে- মো. শামসুদ্দিন ভোলার লালমোহন উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৭ সালে প্রথম বিভাগ পেয়ে এসএসসি, সরকারি সাহবাজপুর কলেজ থেকে ১৯৯৯ সালে প্রথম বিভাগ পেয়ে এইচএসসি এবং ঢাকা কলেজ থেকে বিএসসি (অনার্স) সম্পন্ন করে ২০০৫ সালে ডিভি ভিসায় নিউইয়র্কে চলে যান। সেখানে নিউইয়র্ক সিটি কলেজে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পুনরায় অনার্সে ভর্তি হন। একই সাথে ২০০৬ সালে তিনি নিউইয়র্ক ট্রাফিক পুলিশ বিভাগে নিয়োগপ্রাপ্ত হন।

    ২০১১ সালে অনার্স সম্পন্ন হলে ২০১২ সালে তিনি এনওয়াইপিডি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ অফিসার (পিও) পদে নিয়োগপ্রাপ্ত হন। চৌকস দায়িত্ব পালনে প্রতিশ্রুতিশীল সামসুদ্দিন ২০১৬ ও ২০১৭ সালে টানা দুই বার বর্ষসেরা পুলিশ অফিসারের অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। ২০১৭ সালে সামসুদ্দিন পুনরায় পদোন্নতি মেধা পরীক্ষায় উত্তীর্ণ হন। করোনা মহামারীর কারণে দেরীতে হলেও গত গত বৃহস্পতিবার নিউইয়র্ক পুলিশ একাডেমির গ্রাজুয়েশন অনুষ্ঠানে তাকে সার্জেন্ট পদে পদোন্নতি প্রদান করা হয়।

    মো. শামসুদ্দিন পারিবারিক জীবনে স্ত্রী জাকিয়া ফাহমিদা (অরিন) ও তিন ছেলে-মেয়ে শামরিন, শামির ও আবরারকে নিয়ে নিউইয়র্কের গ্লিসন অ্যাভিনিউর নিজ বাড়িতে বাস করেন।

    প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে নিউইয়র্ক পুলিশে দুই শতাধিক নিয়মিত বাংলাদেশি পুলিশ অফিসার ও সহস্রাধিক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট রয়েছেন। ট্রাফিক বিভাগের নির্বাহী কর্মকর্তা তথা ম্যানেজার পদেও কর্মরত রয়েছেন কয়েকজন বাংলাদেশি।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...