More

    বরিশালে ছেলের সঙ্গে অভিমান করে মায়ের গলায় ফাঁস

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর পলাশপুর গুচ্ছগ্রামে কিস্তির টাকা নিয়ে ঝগড়ার জেরে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন ছেলে। এ কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় ওই গ্রামে এই ঘটনা ঘটে।

    নিহত রুমা বেগম (৪৫) বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৮ নম্বর গলির দিনমজুর নাসির খাঁর স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।

    স্থানীয় সূত্রে জানা যায়, সংসার চালানোর জন্য একটি সমিতি থেকে কিস্তি তোলেন নিহত রুমা বেগম। ২ দিন আগে কিস্তি পরিশোধের টাকা নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া হয় তার। ঝগড়ার পর ছেলে মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এ কারণে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মা। পরে মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, নিহত রুমার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। এ কারণে অপমৃত্যু মামলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...