More

    আমতলীতে প্রতিবন্ধি শিশু পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

    অবশ্যই পরুন

    বরগুনার আমতলী উপজেলার বে-সরকারী সংস্থা এসএসডিপির উদ্যোগে প্রতিবন্ধি শিশু পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

    শুক্রবার দুপুরে এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান।

    জানা গেছে, আমতলী উপজেলার বে-সরকারী সংস্থা এসএসডিপির উদ্যোগে অটিষ্টিক ও প্রতিবন্ধি শিশু বিশেশায়িত বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। ওই বিদ্যালয়ে ১’শ ৭২জন প্রতিবন্ধি শিশু রয়েছে। ওই শিশুগুলোর মধ্যে ১২ শিশু পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। অস্ট্রেলিয়া প্রবাসি এস,এস,ডি,পিরএকজন শুভাকাংখী ও আর্থিক সহায়তায় শুক্রবার দুপুরে আমতলী ডাকবাংলো প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এসএসডিপির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি মোঃ খায়রুল বাশার বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল-আলম নবিন প্রমুখ।

    প্রতি পরিবারকে ১০ কেজি কওে চাল,৪ কেজি আলু ,আধালিটার তেল, ১ কেজি পেয়াজ, ১টি সাবান, ১ কেজি চিনি, দুধ, সেমাই, সহ মোট ১২ প্রকারের খাদ্য সামগ্রী দেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে হামের টিকা কার্যক্রম উদ্বোধন!

    কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় হামের টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে অনুষ্ঠানে প্রধান...