More

    গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

    অবশ্যই পরুন

    গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি মোটরসাইকেলের গ্যারেজে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

    গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওয়াইদ্দা এলাকার মৃত আলী জব্বার মাতুব্বরের পুত্র নীলচান ওরফে জুয়েল (২৮), এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার কুমিরাইরপিট এলাকার আব্দুল কাদের হাওলাদারের পুত্র শুক্কুর হাওলাদার (২০) ।

    এরমধ্যে শুক্কুর হাওলাদার ওই গ্যারেজের মোটরসাইকেল মেকানিক এবং নিলচান এস্কভেটর মেকানিক হিসেবে কর্মরত ছিলো । গৌরনদী মডেল থানার এসআই খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন জনৈক বাবুলের মোটরসাইকেলের গ্যারেজে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয় । এসময় নীলচান ওরফে জুয়েলকে ২৫ পিচ ইয়াবা এবং শুক্কুর হাওলাদারকে একশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয় ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় ৫ বছরেও চালু হয়নি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা ফিশ মার্কেট

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর সহায়তায় প্রায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা আধুনিক বহুতল...