More

    কুয়াকাটায় বাস খালে, পর্যটকসহ আহত ১৩

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি বাস। এ ঘটনায় পর্যটক ও ব্যবসায়ীসহ ১৩ জন আহত হয়েছেন।
    শুক্রবার রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কচ্ছপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

    স্থানীয় সূত্র জানায়, মাছ ও যাত্রীবোঝাই বাসটি ঘটনাস্থলে একটি কালভার্ট অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কচ্ছপখালী খালে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাত ২টার দিকে বাসটি খাল থেকে উদ্ধার করা হয়।

    মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বাসটি উদ্ধারের পাশাপাশি চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনো কোনো যাত্রী অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    ডেইলি বাংলাদেশ/এআর

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating simplicity with a surprisingly clear layout at https://winexch-online.org/

    The straightforward design at https://winexch-online.org/ offers a clean interface that makes navigation intuitive, inviting users to engage without distraction or clutter.