More

    ওলামা-মাশায়েখদের প্যান্ডল ভাংচুরের অভিযোগ

    অবশ্যই পরুন

    জ্যেষ্ঠ প্রতিবেদক:  ওলামা-মাশায়েখ বরিশাল বিভাগীয় সম্মেলনের নির্ধারিত স্থানে করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের (বিসিসি) বিরুদ্ধে। আগামীকাল আজ নগরের বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে স্থাপিত বিশাল প্যান্ডেল গতকাল সোমবার ভেঙে দেওয়া হয়েছে।আয়োজকরা বিকল্প স্থান নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন করতে যাচ্ছেন। তাদের দাবি- অনুমতি নেওয়ার পরও প্যান্ডেল ভেঙে ফেলায় তাঁদের ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

    সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান আদিল জানান, সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে গত ৩০ জানুয়ারি মেয়র সাদিক আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলনের অনুমতি চান। তখন মেয়র তাঁদের জানান, ইমাম সমিতির আপত্তি না থাকলে সম্মেলন করতে পারবেন। মিজানুর রহমান জানান, ঈদগাহ মাঠের মালিক আছমত আলী খান ইনস্টিটিউশন (এ কে স্কুল) কর্তৃপক্ষের কাছে মাঠ ব্যবহারের লিখিত অনুমতি নিয়েছেন তাঁরা। গত বৃহস্পতিবার প্যান্ডেল তৈরির কাজ শুরু করেন। সোমবার বিকেলের দিকে আকস্মিক সিটি করপোরেশনের লোকজন এসে প্যান্ডেল অপসারণ শুরু করেন। ঈদগাহ মাঠে সম্মেলন কেন করতে দেওয়া হবে না, তার কারণও জানায়নি বিসিসি।

    সোমবার রাত ৮টায় ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, বিসিসি কর্তৃপক্ষের নির্দেশে বিশাল প্যান্ডেলের বাঁশ অপসারণ করছেন শ্রমিকরা।

    এ প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালের মুখপাত্র আবদুল্লাহ আল মামুন টিটু বলেন, এ বিষয়ে তাঁরা দলীয়ভাবে মুখ খুলবেন না। সম্মেলন সম্পন্ন হওয়ার পর সব জানাবেন। দলের অন্য এক নেতা জানান, মেয়র সাদিক আবদুল্লাহ হয়তো ধারণা করেছেন ওই সম্মেলনে মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবাইদুর রহমান মাহবুবকে আসন্ন নির্বাচনে মেয়রপ্রার্থী ঘোষণা দেওয়া হবে। এ আতঙ্কে তিনি সেখানে সম্মেলন করতে দেননি।

    ঈদগাহ মাঠে সম্মেলন প্যান্ডেল ভেঙে দেওয়ার কারণ জানতে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহানকে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Asi que siempre se encuentran en tu pensamiento de estas nuevas versiones con tallas apareciendo en el mundo de internet

    A continuacion, ven un listado de los diferentes juegos de Ruleta en compania de crupier sobre presto Las casinos referente...