More

    আগৈলঝাড়ায় ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম; ৩৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য বরিশাল—১ আসনের আগৈলঝাড়া উপজেলার ৬০টি ভোট কেন্দ্রে মধ্যে ৩৪টি ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ ৪টি ও সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ২২টি। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নির্বাচনি কাজে করণীয় বিষয়ে ব্রিফিং এর পর পুলিশ বাহিনীর সদস্যরা প্রিসাইডিং অফিসারসহ পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে।

    এদিকে জনগণের নিরাপত্তা দিতে সেনা ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে সমগ্র উপজেলায়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৭১,০৪৬ জন পুরুষ ভোটার ও ৭০,৪৫৯ জন মহিলা ভোটারসহ মোট ভোটার সংখ্যা ১,৪১,৫০৫জন। উপজেলায় ৬০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ৪টি অধিক ঝুঁকিপূর্ণ ও ২২টি সাধারণ ভোট কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করে নিরাপত্তার জন্য ওই কেন্দ্রগুলোতে সর্বাধিক আইন শৃঙ্খলা।

    বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। ভোটের দিন নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়া হয়েছে উপজেলার সকল ভোট কেন্দ্রগুলো। সর্বাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে ভোট গ্রহণ অনুষ্ঠানে। প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুইয়ের অধিক পুলিশ থাকবে। সেনাবাহিনী, বিজিপি স্ট্রাইকিং ফোর্স ৫টি ইউনিয়নেই টহল দিচ্ছে। নির্বাচনি অপরাধে তাৎক্ষণিক বিচারের জন্য ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মধ্যে দুইজন ম্যাজিষ্ট্রেটের— নেতৃত্বে সেনা বাহিনী টহলে থাকবে। এছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মাঠে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

    বুধবার দুপুর থেকেই উপজেলা সদর থেকে প্রত্যেক ভোট কেন্দ্রের মালামাল নিয়ে প্রিসাইডিং অফিসাররা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, অবাধ, সুষ্ঠ ও সকলের অংশগ্রহন মুলক নির্বাচনে ভোট গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষ থেকে সার্বিক কাজ করবেন।

    সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকল জনগণের নিরাপত্তায় নিয়োজিত থেকে নির্বিঘ্নে ভোট গ্রহণে দায়িত্ব পালন করবে। নির্বাচন মনিটরিং করতে উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Their responsible gambling tools tend to be options to control your social game play, such get restrictions, accessibility limitations, and you will passion reminders

    Specific areas of Mr.Goodwin, instance their T&Cs, research shadier than just they are, however they are popular getting newly...