More

    আগৈলঝাড়ায় ভাইয়ের মৃত্যুর ৫দিন পরে ঘর নিয়ে যায় বোন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ভাইয়ের মৃত্যুর ৫দিন পরে ঘর ভেঙ্গে নিয়ে যায় বোন।এসময় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রও নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত সনাতন বেপারীর ছেলে তপন কুমার বেপারী দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত ৩০ জানুয়ারী পাশ্ববর্তী গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের শ্বশুর বাড়িতে মারা যান।

    তপনের মৃত্যুর শোক তার স্ত্রী মিতু কর ও  মেয়ে আদ্রিতা বেপারী কাটিয়ে উঠার পূর্বেই তপনের বোন রুনু বিশ্বাস তার স্বামী অসীম বিশ্বাসসহ ৭-৮জনের একটি দল নিয়ে গত ৫ ফেব্রুয়ারী সকালে মৃত তপন বেপারীর
    বসত ঘর ভেঙ্গে নিয়ে যায়। স্ত্রী মিতু কর জানান, আমার ঘরের মধ্যে থাকা ষ্ট্রীলের সোকেচ, খাট, ষ্টীলের ট্রাঙ্ক,
    আলনা, কাঠের মন্দির, সিলিন্ডারসহ গ্যাসের চুলা, মিটসেলসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। নিয়ে যাওয়া ঘর ও মালামালের মূল্য ছিল প্রায় ১ লক্ষ ৭০হাজার টাকা। ঘর ভেঙ্গে নেওয়ার সংবাদ পেয়ে আমি স্বামীর বাড়ি বাহাদুরপুর গ্রামে গেলে ননদ রুনু বিশ্বাস ও তার স্বামী অসীম বিশ্বাস আমাকে হুমকি-ধামকি দেয়।

    জানা গেছে, বাহাদুরপুর গ্রামের মৃত সনাতন বেপারীর ছেলে তপন কুমার বেপারী দীর্ঘদিন লিভারে টিউমার ও লান্সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নিজের সাড়ে ১২ শতাংশ জমি ১ লাখ ৫০হাজার টাকায় বিক্রি করে ভারতের ভ্যালোর খ্রীষ্টান হাসপাতাল (সিএমসি)তে চিকিৎসা করিয়ে ভাল না হওয়ায় যখন তিনি বুঝতে পারেন তার
    মৃত্যু অবধারিত। তখন শেষ স্বম্ভল বসত ভিটা সাড়ে ১৬ শতাংশ জায়গা ৭ লাখ টাকায় বিক্রি করে মা শোভা বেপারীকে ২লক্ষ টাকা দেয় এবং স্ত্রী ও সন্তানের জন্য শ্বশুরবাড়ির এলাকায় জায়গা ক্রয় করে।

    গত ৩০ জানুয়ারী তপন বেপারী মারা গেলে তার মা শোভা বেপারী শেষ বারের মত ছেলের মুখ দেখতে যায়নি বলে জানান পূত্রবধূ। বোন রুনু ও সৎভাই শান্তি বেপারী গিয়েছিলেন একদিন পরে। এঘটনায় মৃত তপন বেপারীর স্ত্রী মিতু কর বাদী হয়ে ঘর ভেঙ্গে নেওয়া ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় ৭ ফেব্রুয়ারী রাতে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    এব্যাপারে অভিযুক্ত তপনের বোন রুনু বিশ্বাস বলেন, ঘর ছিল আমার পিতার। ঘর ভেঙ্গে এনে মাকে বসবাসের জন্য তুলে দেওয়া হবে। খালি ঘরে থাকা সম্ভব না বিধায় আংশিক আসবাবপত্র আনা হয়েছে। এঘটনায় রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার জানান, মৃত তপনের স্ত্রী ঘরসহ আসবাবপত্র নিয়ে যাওয়ার বিষয়টি আমাকে জানালে আমি থানার কর্মকর্তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating 4rabet feels like flipping through a well-organized playbook—smooth and surprisingly intuitive

    Navigating 4rabet reveals a thoughtfully arranged layout where every option is easy to find, making the whole process feel natural and approachable from the start.