More

    বরিশালে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অর্থ বানিজ্যের অভিযোগ, আহবায়ক সদস্য সচিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল,কুশঃপুত্তলিকা দাহ।

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃবরিশাল মহানগর বিএনপি’র ২ নং ও ৬ নং ওয়ার্ডের কমিটি অর্থের বিনিময়ে গঠনের প্রতিবাদে ও ঘোষিত কমিটি বাতিলের দাবিতে নগরীতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে পদ প্রত্যাশি দলের ত্যাগী নেতাকর্মীরা।

    আজ মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বরিশাল মহানগরীর ৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও সদস্য সচিব পদ প্রত্যাশি এবং পদ বঞ্চিত নেতৃবৃন্দ নগরীর সদর রোডে মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের ছবিতে জুতার মালা পড়িয়ে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষুব্ধ পদবঞ্চিত নেতা কর্মীরা এসময় মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদকে অবাঞ্চিত ঘোষনা করে।

    সদ্য ঘোষিত কমিটির ১০ নং সদস্য ও আহবায়ক পদ প্রত্যাশি নেতা সৈয়দ আলম চিশতি বলেন, আমরা দ্বীর্ঘ বছর ধরে মামলা হামলা খেয়ে রাজ পথে আন্দোলন সংগ্রাম করেছি। মহানগর বিএনপি যখন ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ নেয় তখন আমরা প্রতিদন্দিতা করি পদের জন্য। কিন্তু দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাহিরে থাকায় আমরা মামলা হামলার কবলে পরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি।

    আর কমিটি গঠনের সময় দ্বীর্ঘ বছর ধরে দলের মিছিল মিটিংয়ে অংশ গ্রহন না করা নিস্ক্রিয় মাসুদ তালুকদার ছিল হটাৎ করে এসে তারা মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে মোটা অংকের অর্থ দিয়ে ৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও শহিদুল ইসলাম বাবুল সদস্য সচিব পদ হাতিয়ে নিয়েছেন। যারা অর্থের বিনিময়ে কমিটিতে এসেছে তাদের কাছে দলের নেতৃত্ব ও কর্মীরা নিরাপদ না। আমরা এই ব্যাবসায়িক কমিটি প্রত্যাখ্যান করেছি। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে দলের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহবান জানাই।

    এর আগে গত রবিবার কমিটি ঘোষনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে।

     

    এ ঘটনার ১ দিন পর ২ নং ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে সোমবার (১৩ মার্চ) বিকেলে কমিটি বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশঃপূত্তলিকা দাহ করে পদ বঞ্চিত নেতাকর্মীরা।

    মিছিলটি নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কির সম্মুখ থেকে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফুল ইসলাম সুমন, রফিক, পরিমল, জামাল, সাদ্দামের নেতৃত্বে ঘোষিত কমিটিতে ত্যাগিদের বাদ দিয়ে ঘোষিত কমিটি মানিনা ও বাতিলের দাবীতে এই বিক্ষোভ ঝাড়ু মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে প্রতিবাদ সভা করে সদস্য সচিব মীন জাহিদুল কবিরের কুশঃপুত্তলিকা দাহ করে।

    মিছিল শেষে ২ নং ওয়ার্ড ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন কমিটির বিষয়ে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদকে অভিযুক্ত করে বলেন মীর জাহিদ কমিটিতে সম্মানজনক পদ দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা দাবী করেন।

    আমরা বিগত দিনে দলের দুঃসময় খেকে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলার আসামী ও হাজতবাস করার পরও আমাদের টাকার বিনিময়ে পদ নিতে রাজি না হওয়ায় ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় নিযুক্ত যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আহমেদ জেকি অনুপম মিলে সদস্য সচিব দুই লক্ষ টাকার বিনিময়ে এই কমিটি ঘোষনা করেন।

    এর পূর্বে রবিবার রাতে দলীয় কার্যলয়ে মহানগর বিএনপি সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের স্বাক্ষরিত নগরীর ২ নং ওয়ার্ড কমিটি ঘোষনা করা হলে বিএনপি দুঃসময়ের নেতা কর্মীদের বাদ দিয়ে অত্যাগিদের নিয়ে আহবায়ক, সদস্য সচিব, সহ ৫ যুগ্ম আহবায়ক ও ২৩ সদস্য বৃন্দ এক আহবায়ক কমিটি ঘোষনা করা হলে ক্ষিপ্ত হয়ে হানিফুল ইসলাম সুমনের নেতৃত্বে দলীয় কার্যলয়ের চেয়ার ভাংচুর করা হয় এসময় দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন আত্মরক্ষার্থে দলীয় কার্যলয় ত্যাগ করে।

    এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই কমিটি গঠন করার পূর্বে আমরা টিম লিডার কমিটি করে দিয়েছি তারা যাচাই-বাচাই করে কমিটির তালিকা আমাদের কাছে দেওয়ার আমরা বাচাই করে কমিটি ছেড়ে দিয়েছি।

    এখানে যে সুমন টাকা চাওয়ার অভিযোগ আনছে তাই যদি হত তালে তাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করাটা মনে হয় ভুল হয়েছে। তাকে আমরা দলীয় ত্যাগি দেখেই সিনিয়র যুগ্ম আহবায়ক করেছি। তার আনা সকল অভিযোগ ভিত্তিহীন যা সত্য নয়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pentru informa?ii corecte ?i actualizate, va recomandam sa verifica?i Unlimited site-ul angajat Vlad Cazino

    Toate furnizeaza din cauza stimulent in loc de depunere are ?i specific Circumstan?a din indeplinit Adesea, oferta poate nu se...