More

    পটুয়াখালীতে বরসহ ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম ও শিশু খাদিজার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

    রোববার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে শিশু মারিয়া আক্তার (৮) এখনো নিখোঁজ রয়েছে।

    পটুয়াখালী নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বদনারচর এলাকা থেকে রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগমের লাশ উদ্ধার করা হয় এবং সকাল ১০টার দিকে একই এলাকা থেকে শিশু খাদিজার লাশ উদ্ধার করা হয়।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    পটুয়াখালী ও বরিশালের দুটি ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

    দশমিনা উপজেলার পালদী গ্রামের রাব্বি হাওলাদারের সঙ্গে চর শাহজালালের বাসিন্দা হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া বিয়ে করেন। গত শুক্রবার বিকেল ৫টার দিকে কনের বাড়ি থেকে ফেরার সময় ইঞ্জিনচালিত ট্রলারটি নদীতে ডুবে যায়।

    দুর্ঘটনাস্থল থেকে গর্ভবতী লিপি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম, নিহত লিপি বেগমের শিশু কন্যা খাদিজা (৮), কনে সুমাইয়া বেগমের ছোট বোন মারিয়া (৮) নিখোঁজ রয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ademas puedes utilizar la opcion de remuneracion telefon inteligente en compania de Apple Pay o elaborar una transferencia del banco

    Y los promociones adicionales solo se activan en funcion del nivel de labor sobre algun consumidor Los metodos sobre remuneracion...