More

    ম্যাব এর ফরিদপুর অঞ্চলের সভাপতি আওলাদ খান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান হাজরা 

    অবশ্যই পরুন

    মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন
     কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
    মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর ফরিদপুর অঞ্চলের কমিটি ঘোষণা করা হয়েছে।
    এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের কোটালিপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা।
    শনিবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে শিবচরস্থ নুর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর ফরিদপুর অঞ্চলের রিজিওনাল এসেম্বলি টু এচিভ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানের মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নিলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ এই  কমিটি ঘোষণা করেন।
    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বালাদেশের সকল পৌরসভার গুলোকে ৯টি অঞ্চলে ভাগ করে আজ ফরিদপুর অঞ্চলের ২৩ টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের উপস্থিততে এই কাউন্সিল অনুষ্ঠিত সম্পন্ন হয়।
    মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো.খাইরুল ইসলাম।
    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো.জসিম উদ্দিন সরকার,মাদারীপুর এর উপ-সচিব নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস শহিদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মিউনিসিপাল এসোসিয়েসন অব বাংলাদেশ (ম্যাব) এর সভাপতি ও নীলফামারী পৌর সভার মেয়র মো. দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসাইন ইয়াদ, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.রাজিবুল ইসলামসহ ২৩ টি পৌরসভার মেয়র ও অন্যান্য ব্যক্তিবর্গ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nj Casinos on the internet 2026 Finest Nj Playing Websites

    Nj Web based casinos 2026 Most readily useful New jersey Playing Internet sites Now that you know what real time...