More

    শপথ নেয়া হলোনা জনপ্রিয় কাউন্সিলর সেলিম হাওলাদার এর

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : শপথ নেয়া হলো না জনপ্রিয় তরুন কাউন্সিলরের। বরিশাল সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর  এর নাম মো: সেলিম হাওলাদার। তিনি ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহে …….. ওয়া ইন্নাইলাহে রাজেউন। বুধবার ভোর সাড়ে ৬ টায় মস্তিষ্ক রক্ত ক্ষরনে তার মৃত্যু হয় । মৃতকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী দুই পুত্র এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে । মরহুমের জানাজার নামাজ আজ (২৮জুন) বুধবার বাদ আছর বাজার রোড খাজা মঈনুদ্দিন মাদ্রাসা প্রাঙ্গনে আদায় করা হবে । বুধবার রাত  সাড়ে ১২ টায় বাসায় বসে অসুস্থ হয়ে পড়েন । তাৎক্ষনিক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের নেয়া হলে তার মস্তিষ্কে রক্ত ক্ষরণের বিষয়টি ধরা পড়ে । পরে ডাক্তাররা তাকে ঢাকা প্রেরন করেন । রাতেই ঢাকা নেয়ার পথে ভোর সাড়ে ৬ টার সময় ঢাকা- বরিশাল মহা সড়কের ভাঙ্গা নামক স্থানে মৃত্যুর কোলে তিনি ঢলে পড়েন। মৃত্যুর পরপরই মরদেহ বরিশালে নিয়ে আসা হয় ।  সকাল ১১ টায় তার লাশ নিয়ে এলাকায় প্রবেশ করলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এসময় নারী পুরুষের কান্নার রোল পড়ে যায় । শোকে মূ্হ্যমান হয়ে পড়ে এলাকার মানুষ । নগরির দপ্তর খানা এলাকায় সকল দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে তার মৃত্যুর সংবাদ শুনে বরিশালের বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ তার লাশ দেখার জন্য ভিড় করে ।
    মো: সেলিম হাওলাদার নগরীর বিসিসির ৮ নং ওয়ার্ড দপ্তর খানা চরবাড়িয় নিবাসি স্বরূপ আলী চেয়ার ম্যানের ছেলে। মো: সেলিম হাওলাদার ১৯৯৪ সালে বরিশাল পৌরসভার নির্বাচনে ৩ নং ওয়ার্ড প্রথম কমিশনার নির্বাচিত হন । এর পরথেকে ধারাবাহিক ভাবে  ৬ বার কাউন্সিলর নির্বাচিত হন। সর্বশেষ চলতি বছরে ১২ জুনের নির্বাচনে তিনি বিপুল ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। আগামী ৩জুলাই তাঁর শপথ গ্রহনের কথা ছিলো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating BC Game’s interface feels surprisingly effortless for newcomers

    Exploring the User-Friendly Design of BC Game for New Players Why BC Game Stands Out in User Experience When stepping into...