More

    নাজিরপুরে জামায়াতের জনসভা: সাঈদী হত্যার বিচারের দাবিতে ভোট আহ্বান

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এই জনসভা আয়োজন করা হয়।
    নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মাওলানা শেখ আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ও মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে সমবেত হন।
    এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন: ১৯৭১ থেকে ২০২৬ এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা ৫৪ বছর পার করেছি। এই দীর্ঘ ৫৪ বছরে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ যেভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল তার কোনটিই এই ৫৪ বছরে হয়নি। বারবার প্রত্যেকবার নির্বাচন এসেছে, জনগণ আশা করে বিভিন্ন দল ও তাদের নেতাদের ভোট দিয়েছেন কিন্তু জনগণ তাদের কাঙ্খিত দেশ পাইনি।
    জনগণকে মূল্যায়ন করা হয়নি বরং আমরা দেখেছি ৫৪ বছরে যে বা যারা ক্ষমতায় এসেছেন তারা তাদের নিজেদের কপাল এবং পকেটের উন্নয়ন ঘটিয়েছেন।জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি, দেশের ভাগ্যের উন্নয়ন হয়নি। এমনকি জনগণের যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণে তারা কাজও করেনি। কোন কোন দল কেউ ৫ বছর কেউ ১০ বছর কেউ ১৫ বছর একাধারে ক্ষমতায় থেকেছেন। উন্নয়নের স্বপ্ন আর গল্প আমাদের শুনিয়েছেন। সেই গল্প আর স্বপ্ন সুধুই ছিল কথার কথা কিন্তু বাস্তবে সেগুলি ছিল না।
    এসময়ে তিনি আরও বলেন, যদি আল্লাহ তায়ালা আমাদেরকে দয়া করেন,তাহলে আমরা এই এলাকায় কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই, যে কাজগুলো শুরু করেছিলেন আল্লামা সাঈদী। যে কাজ শুরু করার কারণে, আল্লামা সাঈদী এই পিরোজপুরে উন্নয়নে ভূমিকা রাখার কারণে তাকে কোন কোন দলের কোন কোন নেতারা পথের কাঁটা মনে করে পরিকল্পিতভাবে ১৩ বছর কারাগারে আটক রেখেছিলেন। শুধু আটকে রেখেই তারা ক্ষান্ত হয়নি। আল্লামা সাঈদীর মত একজন বিশ্ব বিখ্যাত আলেম যিনি কোরআনের পাখি নামে সারা পৃথিবীতে পরিচিত, সেই মানুষটিকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
    আমরা আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। যদি আল্লামা সাঈদী হত্যার বিচার আপনারা চান তাহলে আপনাদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে ভোটসেন্টারে যেতে হবে।আমি একটি মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মার্কেটির নাম দাঁড়িপাল্লা। এই মার্কাটি আল্লামা সাঈদীর মার্কা, কারণ ১৯৯৬ সালে আল্লামা সাঈদী সর্বপ্রথম যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে আল্লামা সাঈদী দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন।
    ২০০১ সালে তিনি যখন আবার নির্বাচন করেন ওই নির্বাচনেও তিনি দাড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন। একইভাবে ২০০৮ সালের নির্বাচনেও তিনি দাড়িপাল্লা মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলেন। আপনারা আল্লামা সাঈদীর দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। আগামী ১২ ফেব্রুয়ারী আল্লামা সাঈদীর হত্যার বিচারের জন্য আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How it operates: Pros discover 100 percent free spins otherwise a position-certain added bonus

    Gambling enterprises may require people so that the account in advance of stating a no-put harbors incentive or withdrawing...