More

    পিরোজপুরের কাউখালীতে গৃহবধুর লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    পিরোজপুরের কাউখালীর আসপন্দি ঘরের ভিতরের বাথরুমের দরজা ভেঙ্গে পুলিশ এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। উদ্ধার করা লাশটি উপজেলার আসপন্দি গ্রামের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের স্ত্রী গৃহবধূ নিপু খানম (৪৫) এর বলে জানান পুলিশ। থানা সূত্রে জানা যায় উপজেলার ডুমজুরি গ্রামের বেলায়েত হোসেন তালুকদারের ছেলে মুস্তাফিজুর রহমান (সাবেক মেম্বার) কাউখালী সদর ইউনিয়নের মানিক মিয়া কিন্টার গার্ডেন পূর্ব পাশে বসতবাড়ি তৈরি করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

    কয়েক মাস পূর্বে স্ত্রী নিপু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় স্বামী মোস্তফা তার স্ত্রী, মেয়ে তাসনুভা রহমান দেয়া (২১) ও ছেলে মোঃ তাহসিন (১৩) কে বাসায় রেখে জুম্মার নামাজ পড়তে মসজিদে যায় এবং দুপুরের পরে মসজিদ থেকে ফিরে এসে স্ত্রীর রুমের দরজা বন্ধ অবস্থায় পায়। এ সময় তাকে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়।

    পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের ভিতরে স্ত্রীর রুমের দরজা ও বাথরুমের দরজা ভেঙ্গে বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় নিপুকে উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের স্বামী মোস্তফা জানান পুলিশ তার স্ত্রীকে উদ্ধার করার সময় বাথরুমের ভিতরে ধারালো বডি থেকে হাতে কোপ দেওয়ার আঘাত ও ভীম লিকুইড খাওয়ার আলামত পায়।

    তিনি আরো জানান তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন হওয়ার পর এর আগেও কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন। পুলিশ তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। কাউখালী থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

    এসআই রাশেদ জানান প্রথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে ঘটনাটি ঘটতে পারে। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান ঘটনার সংবাদ পেয়ে তিনি নিজে উপস্থিত থেকে ভিকটিমকে উদ্ধার করেন।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের করতে মৃত্যু দেহ ময়নাতদন্তের জন্য আজ শনিবার সকাল নয়টায় পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Get coins on the internet and make use of them in your phone to have an in-the-go experience!

    The brand new technical stores or access is needed to perform associate users to transmit advertisements, or to track...