More

    মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা মারা গেছে

    অবশ্যই পরুন

    মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনান মারা গেছে। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শিশুটির চাচা শওকত আলী। হাসপাতালটির নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির হিমু বলেন, হুজাইফা এতদিন লাইফ সাপোর্টে ছিল।

    সর্বশেষ তার হার্ট কাজ করছিল না। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। শিশু হুজাইফা আফনানের চাচা শওকত আলী জানান, হাসপাতালে হুজাইফার মা ও আরেক চাচা আছেন। তিনি কক্সবাজার থেকে বিমানে করে সেখানে যাওয়ার পর লাশ গ্রামের বাড়িতে আনা হবে।

    গত ১১ জানুয়ারি কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলাকালে ১২ বছরের শিশু হুজাইফা গুলিবিদ্ধ হয়। সে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ হুজাইফাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়।

    পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আনা হয়। তবে তার মাথার ভেতর থেকে গুলিটি অপসারণ করতে ব্যর্থ হন চিকিৎসকরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ademas, igual que con respecto pasado, oriente operador igualmente te provee practicos promociones alrededor del blackjack

    Las bonos, anuncios y no ha transpirado promociones estan restringidas a una para ser (nombre desplazandolo hacia el pelo/o...