More

    কালকিনিতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    কালকিনি উপজেলার শিকারমঙ্গল বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত ২টায় সময় হঠাৎ আহম্মদ ঘরামীর জুতার দোকান থেকে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যেই পাশের দোকান কামাল হোসেনের মুদি দোকানের গোডাউনে ও ফেরদাউস মাতুব্বর এর হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে।

    পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কালকিনি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ২টার সময় কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।

    ক্ষতিগ্রস্ত জুতার দোকানী আহম্মদ ঘরামী কান্না জড়িত কন্ঠে বলেন, লোনের টাকা দিয়ে দোকানে মাল উঠাইছিলাম আগুনে আমার দোকানে থাকা ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে,আমি এখন শেষ। মুদি দোকানদার কামাল হোসেন বলেন, আমার দোকানে থাকা বিভিন্ন মালামাল নগদ অর্থসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Deutschland

    Wenn Sie bereit sind, die Dinge auf die nächste Stufe zu heben, ist das VIP-Programm im Spinrise Casino der...