More

    তারেক রহমান ও জোবাইদা রহমানের কারাদন্ডের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।

    আজ ২ আগষ্ট বিকেল সাড়ে ৫ টার দিকে বরিশাল মহানগর বিএনপি এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

    মিছিলের নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো:মনিরুজ্জামান ফারুক। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে এসে শেষ হয়।

    পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক মো:মনিরুজ্জামান ফারুক,সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম-আহ্বায়ক এ্যাড,আলী হায়দার বাবুল প্রমুখ।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা, দুদকের দায়ের করা মামলায় আদালতের দেয়া এই কারাদন্ডকে রাজনৈতিক ও ফরমায়েসী রায় দাবি করেছে। অবিলম্বে এই রায় প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

    বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Newcomers navigate Mecca Bingo’s fresh member offer with ease and excitement

    Discover What Makes the Mecca Bingo New Member Offer Worth Exploring Unpacking the Appeal of Mecca Bingo’s Latest Welcome Bonus When...