More

    শ্রমিকদল নেতা নুরে আলমের মৃত্যু, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ারের শোক প্রকাশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: বরিশাল জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো: নুরে আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    শ্রমিকদল নেতা আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাড.মো:মজিবুর রহমান সরোয়ার।

    আজ ৩ আগষ্ট, বৃহঃস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে বরিশাল সিটির ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পরে। স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত্যুকালে তার বয়স (৫৫) বছর ছিল।
    তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান ও ৩ কন্যা সহ-অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

    মৃত নুরে আলম বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন এর নির্বাচিত সহ-সাধারন সম্পাদক ও ২৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শ্রমিক ইউনিয়ন, বাস মালিক গ্রুপ, বরিশাল মহানগর, জেলা বিএনপি ও শ্রমিক দল।

    আজ বাদ আছর বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ
    বাস টার্মিনালে জানাযা শেষে ২৯ নং ওয়ার্ডের আঞ্জুমান গোরস্থানে মৃত নুরে আলমকে দাফন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Newcomers navigate Mecca Bingo’s fresh member offer with ease and excitement

    Discover What Makes the Mecca Bingo New Member Offer Worth Exploring Unpacking the Appeal of Mecca Bingo’s Latest Welcome Bonus When...