More

    ঋণের ভার সইতে না পেরে দিনমজুরের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক
    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

    বিভিন্ন এনজিও থেকে কিস্তি ও স্থানীয়দের দেনার চাপ সইতে না পেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে প্রতাপ শিকদার (৩৮) নামের এক দিনমজুর। অভিযোগ জানিয়েছেন ভূক্তভোগীর পরিবার।

    ২১আগস্ট দুপুর বেলা ঘরে রাখা কীটনাশক বাড়ীতে বসে পান করে প্রতাপ। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা কালকিনিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।

    নিহত প্রতাপ শিকদার বরিশালের গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের মৃত প্রফুল্ল শিকদারের ছেলে।

    নিহত প্রতাপ শিকদারের স্ত্রী ববিতা মন্ডল জানান, আমাদের অভাব অনটনের সংসার। সংসার চালাতে গিয়ে বিভিন্ন এনজিও ও স্থানীয়দের থেকে সুদে অনেক টাকার ঋণে জর্জরিত ছিল সে। কিস্তির জন্য তারা চাপ প্রয়োগ করে আসছিলো। এ জন্য হয়তো সে কীটনাশক পান করতে পারে। আমার এক বছরের একটি ছেলে আছে তার কি হবে, সে তো এতিম হয়ে গেলো।

    প্রতাপ শিকদারের শ্যালক সুকন্ঠ মন্ডল জানান, ঋণে জর্জরিত ছিল সে। আমিও অনেক সময় টাকা দিয়ে সহযোগিতা করেছি, পারিবারিক কোন কলহ ছিল না তাদের।

    খবর পেয়ে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে,পরে মাদারীপুর মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান, কালকিনি থানার ওসি নাজমুল হাসান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winx96 – Quick‑Fire Gaming for the Modern Player

    Immediate Gratification: Why Winx96 Thrives on Short SessionsThe “Winx 96” experience is built around bursts of excitement that fit...