More

    আগৈলঝাড়ায় কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। দরিদ্র হওয়ায় ওই কিশোরীর পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর সোমাইপাড় গ্রামের দরিদ্র আমজেদ বখতিয়ারের মেয়ে মরিয়ম আক্তার (১২)কে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে একা পেয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে শ্লীলতাহানীর ঘটনা ঘটায় একই এলাকার জগদীশ ওরফে কেতু শীলের ছেলে সমীর শীল।

    ওই কিশোরীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সমীর শীল পালিয়ে যায়। কিশোরীর পরিবার দরিদ্র হওয়ায় তারা মামলা করতে সাহস পাচ্ছে না। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হলে ওই কিশোরী বাড়ি থেকে আত্মগোপন রয়েছে।

    অভিযুক্ত সমীর শীলও বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, শ্লীলতাহানীর ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...