More

    যাত্রী সংকটে বন্ধ হচ্ছে বরিশালের নৌরুটগুলো

    অবশ্যই পরুন

    পদ্মাসেতু চালুর পর যাত্রী সংকটে একে একে বন্ধ হয়ে যাচ্ছে বৃহত্তর বরিশালের নৌরুটগুলো। সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় নৌপথে ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যাত্রীরা। তবে সংশ্লিষ্টরা জানালেন, জ্বালানি তেলের দাম কয়েক দফা বেড়ে যাওয়ায় লঞ্চ ভাড়া বেশি, তাই যাত্রী কম। এই শিল্পকে টিকিয়ে রাখতে জ্বালানী তেলের দাম কমানোর দাবি জানালেন মালিকরা।

    ঊনিশ শতকের গোড়ার দিকে দক্ষিণাঞ্চল ও ঢাকার মধ্যে প্যাডেল স্টিমার দিয়ে যাতায়াতের সূচনা হয়। যাত্রী পরিবহন শুরু হয় আরও পরে। ঊনিশ শতকের মাঝামাঝি সাধারণ মানুষ ঢাকা-বরিশাল নৌপথে যাতায়াত শুরু করে। গত শতকে এই রুটে যুক্ত হয়েছে লঞ্চ। একের পর এক আধুনিক বিলাসবহুল লঞ্চ বুড়িগঙ্গা-মেঘনা-পদ্মা-কীর্তনখোলার বুক চিড়ে দাঁপিয়ে ছুটে চলে। সোনার হরিণে পরিণত হয় লঞ্চের টিকিট।

    পদ্মা সেতু চালুর পর পাল্টে যায় দৃশ্যপট। দ্রুত কমতে থাকে বৃহত্তর বরিশালের বিভিন্ন নৌরুটের যাত্রী। বন্ধ হতে থাকে একের পর এক নৌরুট। তবে, নৌপথে ভ্রমণ আরামদায়ক হওয়ায় এখনও লঞ্চের বিকল্প দেখছেন না এক শ্রেণির যাত্রী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Patient_reflexes_are_key_when_helping_your_chicken_cross_the_chickenroad_safely

    Patient reflexes are key when helping your chicken cross the chickenroad safely from speeding carsUnderstanding the Core Gameplay LoopDifficulty...