More

    দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

    অবশ্যই পরুন

    আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে পটুয়াখালীর দুমকিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

    নির্বাচন কমিশন জারিকৃত পরিপত্র অনুযায়ী ১৩মে রোজ সোমবার দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার।

    দুমকি উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারুন- অর- রশীদ হাওলাদার (মোটর সাইকেল), মোঃ শাহজাহান সিকদার(দোয়াত কলম), মোহাম্মদ রুহুল আমিন(ঘোড়া), কাওসার আমিন হাওলাদার( কাপ পিরিচ)ও মোঃ মেহেদী হাসান(আনারস) ।

    ভাইস-চেয়ারম্যান পদে মোঃ মাইনুল ইসলাম রুবেল (টিউবওয়েল), মোহাম্মদ আবদুর রশিদ (বই), মোঃ রেজাউল হক রাজন (চশমা)ও মোঃ মিজানুর রহমান (তালা ) প্রতিক পেয়েছেন।

    অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, নাজমুন নাহার শিরীন (হাঁস), মোসা: শিরিন আক্তার (ফুটবল ) ও রেজোয়ানা হিমেল (কলস) প্রতিক পেয়েছেন। উল্লেখ্য আগামী ২৯ মে দুমকি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নদীর বুকেই শেষ ঠিকানা, দীর্ঘ তল্লাশির পর মিলল নিখোঁজ বৃদ্ধের দেহ

    ওবায়দুর রহমান অভি, (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার চরগরবদী ফেরি থেকে নদীতে পড়ে নিখোজ হ‌ওয়া জহিরুলের মরদেহ দীর্ঘ ৩১...