More

    আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়ি ভাঙচুর, আহত ২ জন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রচার মাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই কমীর্কেও মারধর করে আহত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দোয়াত কলম প্রতীকের প্রার্থী যতিন্দ্র নাথ মিস্ত্রী।

    আহতরা হলেন, বাকাল গ্রামের আব্দুল কালাম আকনের ছেলে আমিনুল ইসলাম (২৭) ও হরলাল বেপারীর ছেলে হরষিত ব্যাপারী (২৪)। আহত দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটে আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    তারা হলেন, আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও দোয়াত কলম নিয়ে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক যতিন্দ্র নাথ মিস্ত্রী। প্রার্থী যতিন্দ্র নাথ মিস্ত্রী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারের পাশ দিয়ে প্রচার গাড়ি ইজিবাইক নিয়ে যাচ্ছিলো তার কমীর্রা।

    এ সময় প্রতিপক্ষের আনারস প্রতীকের প্রার্থীর লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে প্রচার গাড়ি ও মাইক ভাঙচুর করে। হামলাকারীরা প্রচার গাড়িতে থাকা দুই কমীর্কে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    এ ঘটনায় গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রার্থী যতিন্দ্র নাথ মিস্ত্রীর কমীর্ আহত আমিনুল ইসলাম। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, হামলার খবর শুনেছি।

    তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আমি এ ধরনের কোন ঘটনা শুনিনি। আপনার কাছে প্রথম শুনলাম। আমার কোন কমীর্ হামলা করে থাকলে সেটা তারা প্রমাণ দিক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spændende og Underholdende Online Casino Oplevelser

    IndholdOnline Casinos - Fremtidens SpilleoplevelseStrategier for Succesfuld Online GamblingAnsvarligt Spil - Vigtige Overvejelser Der er ingen tvivl om, at online...